ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন এমপি রশিদুজ্জামান

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১১৫ বার পঠিত

“খুলনার পাইকগাছায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ও উফশী আউশ ধান ফসল এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গুনে গুণান্বিত, এরই অংশ হিসেবে কৃষি বিষয়ে তিনি সারা বাংলাদেশে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে। যার সুফল হিসেবে আপনারা বর্তমান সরকার কর্তৃক বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহ কৃষি বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ অসীম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, প্রভাষক বাবলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় মোট ২০০ জনকে ১ কেজি করে পাট বীজ এবং উফশী আউশ ধান চাষের জন্য ২০০ জনকে ৫ কেজি করে ধানের বীজ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি বিতরণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন এমপি রশিদুজ্জামান

আপডেট সময় : ০৮:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪