ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৪০৫ টন আলু আমদানি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৮৮ বার পঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের ২ কর্মদিবসে ভারতীয় ১৬টি ট্রাকে ৪০৫ টন আলু আমদানি হয়েছে। এরপরও কমছে না খুচরা বাজারে আলুর দাম। বর্তমানে খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৩২ টাকায় এবং দেশি ছোট জাতের আলু ৩৫ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত আলু ৩০ টাকা দরে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

হিলি বাজারে আলু কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি হচ্ছে। তবুও খুচরা বাজারে দাম কমছে না। আমরা সাধারণ মানুষ আলু কিনতে গিয়ে অনেকটাই বিপাকে পড়ছি। ভরা মৌসুমেও দেশের বাজারে আলুর দাম অনেকটাই বেশি।

এ দিকে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে আলুর দাম বৃদ্ধি করে দিচ্ছে বলেও অভিযোগ সাধারণ ক্রেতাদের।

এ বিষয়ে হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি হচ্ছে। তবুও মোকামে আলুর দাম বেশি। কারণ অনেক কৃষক আলু বিভিন্ন স্টরের রেখে দিয়েছেন। যার ফলে মোকামে আলুর চাহিদা বেশি হয়েছে। আমরা বেশি দামে আলু কিনে বেশি দামে বিক্রি করছি। তবে পেঁয়াজের দাম কমেছে। পেঁয়াজ কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৪০৫ টন আলু আমদানি

আপডেট সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪