ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৮৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী অসহায় ওই নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শুক্রবার (২৯ মার্চ) সকালে জে.ইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এটিএম জসিম উদ্দীন এর সার্বিক দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট সমাজসেবক ডা. মো: নুরুল হক, ফাউন্ডেশনের শুভাকাঙ্খী মো: অহিদুর রহমান, মো: মাজহারুল ইসলাম উজ্জ্বল, এম এ নোমান প্রমুখ।

এ বিষয়ে জে.ইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এটিএম জসিম উদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে জে.ইউ ফাউন্ডেশন বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪