ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুনামগঞ্জে সাবেক এমপি নজির হোসেন আর নেই

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৪৫ বার পঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি,ভাসান পানি আন্দোলনের নেতা ও কমরেড নজির হোসেন আর নেই।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি,ভাসান পানি আন্দোলনের নেতা ও কমরেড নজির হোসেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী ছেলেসহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।

জানাযায়,দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরার বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।

জনপ্রিয় এই বাম নেতা হাওরবাসীর ঘনিষ্ঠ অনেক আন্দোলনে সামনের সারিতে দিয়েছেন নেতৃত্ব। রাজনীতির শুরু করেছিলেন বাম ধারা কমিউনিস্ট পার্টি থেকে,পরে তিনি বিএনপিতে যোগদান করেন।

তিনি ছিলেন একজন সফল শিক্ষক,রাজনীতিবিদ, তাহিরপুর উপজেলায় বাগলী,চারাগাঁও,বড়ছড়,এই ৩টি শুল্ক স্টেশন চালু করে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানান অসুস্থতায় ভুগছিলেন।হাওরাঞ্চলের তিনি নজির ভাই নামেই পরিচিত ছিলেন।

ট্যাগস :

সুনামগঞ্জে সাবেক এমপি নজির হোসেন আর নেই

আপডেট সময় : ০১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪