সংবাদ শিরোনাম ::
বোন ও মায়ের হাতে গুরুতর জখম সৎ ভাই
মোঃ কুরবান-রূপসা,(খুলনা):
- আপডেট সময় : ০৮:০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৪০ বার পঠিত

খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মৈশাগুনী গ্রামের মোঃ সফি শেখ এর ছেলে শিবাজী শেখ (৪০) গুরুতর জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায় সৎ মা ও বোন বিথী দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল ভাইকে। শুক্রবার ২২ মার্চ বিকাল ৫ টার দিকে ভাই ও বোনের সাথে ঝগড়া শুরুর একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বিথী এবং বিথীর মা রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন, এ সময় শিবাজী শেখ গুরুতর জখম হয়ে অচেতন হয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীফলতলা ক্যাম্প পুলিশের এস আই বাবুল ইসলাম বলেন, আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান।



















