সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় চাঁদখালীতে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
- আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৮৪ বার পঠিত

বিট পুলিশং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খুলনার পাইকগাছার চাঁদখালীতে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ও চুরি ডাকাতি প্রতিরোধ মুলক বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা কয়রার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন,এস আই অমিত এস আই হাফিজ মহিলা ইউপি সদস্য ফাতেমাতুজ জোহরা রুপা,এসনেয়ারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



















