ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোচালকের মৃত্যু

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৬২ বার পঠিত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: আব্দুল মমিন প্রকাশ মরণ মিয়া (৫৪) নামে এক অটোচালক এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম এর মরহুম সৈয়দ আহম্মদ এর ছেলে। সোমবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন নিহতের ছেলে মো: সাইমন।

জানা গেছে, সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম মাঠে বোরো ধানে সেচের পানি দিতে গিয়ে সেচ পাম্প ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নোয়াগ্রামের মরণ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার সকালে মরহুমের নিজগ্রামে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক মো: সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে আহত একজনকে জরুরি বিভাগে আনা হলেও সে এর আগেই মৃত্যুবরণ করেছে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোচালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪