ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খানসামায় বিনামূল্যে ২৬০০ কৃষক পেল পাট বীজ ও রাসায়নিক সার

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৫৭ বার পঠিত

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (২৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মোঃ তাজ উদ্দিন। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাট চাষীরা।

উল্লেখ্য, প্রত্যেক চাষীকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩কেজি করে এমওপি সার দেওয়া হয়।

খানসামায় বিনামূল্যে ২৬০০ কৃষক পেল পাট বীজ ও রাসায়নিক সার

আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪