ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৬৪১ বার পঠিত

নান্দাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ২৪ মার্চ ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১ টায় নান্দাইলে মানববন্ধন কর্মসূচী পালন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

নান্দাইল উপজেলা বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্মম গণহত্যা চালানো হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের। বিশ্ব মানবতা আজ ভূলুণ্ঠিত।

মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। ইসরায়েল কর্তৃক পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। চালানো হচ্ছে মুহুর্মুহ স্থল ও বিমান হামলা। নারকীয় ধ্বংসচিত্র আজ ফিলিস্তিনে দৃশ্যমান। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে আগ্রাসন গণহত্যা বন্ধের লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে একতাবদ্ধ হয়ে যথাযথ ভূমিকা পালন করার জন্য জোর দাবী জানান।

সংগঠনের সভাপতি আঃ হান্নান আল আজাদ এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সুলতান আহমদ, শহিদুল ইসলাম, সাইদুর রহমান, মোঃ আহসান কাদের মাহমুদ, মো: ওসমান ফারুক, মো: মনোয়ার হোসেন মাস্টার, মোছাঃ তাওহিদা আক্তার, মো: মনিরুল ইসলাম রাকিব প্রমূখ।

নান্দাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪