ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আখের রসের চাহিদা বেড়েছে, দাম বাড়েনি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৬১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে রমজানে বেড়েছে আখের রসের চাহিদা। অনেক রোজাদার ইফতারিতে শরবতের বদলে আখের রস পান করেন।

আখ পরিষ্কার করে মেশিনে রস নিংড়ে বিক্রি করছেন বিক্রেতারা। হিলির প্রায় প্রতিটি মোড়ে বিক্রি হচ্ছে আখের রস। ক্রেতারা বলছেন, রোজা শেষে তারা ইফতারিতে এই আখের রস পান করেন। তাই বেড়েছে চাহিদাও। আর বিক্রেতরা বলছেন, তারা নিয়মিতই আখের রস বিক্রি করেন। তবে রমজানে আখের রসের চাহিদা বেড়েছে। তবে দাম আগের মতোই আছে।

মঙ্গলবার (১৯ মার্চ) কথা হয় আখের রস কিনতে আসা পৌরসভা এলাকার কালিগঞ্জ গ্রামের মো. ছানোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সারাদিন রোজ থাকার পর রোজাদাররা কেউ কেউ শরবত, স্যালাইনসহ সামর্থ্য অনুযায়ী ইফতার করেন। কিন্তু আমি ইফতারে আখের রস পান করি। এতে পানির তৃপ্তি মেটানোর পাশাপাশি প্রশ্রাব ক্লিয়ার হয়। তাই আমি আখের রস কিনতে এসেছি।’

আরেক ক্রেতা মো. ছামিউল ইসলাম বলেন, ‘আমি প্রতিদিন আখের রস দিয়ে ইফতার করি। আমার সঙ্গে আমার পরিবারও আখের রস দিয়ে ইফতার করে। প্রতি গ্লাস আখের রস ১০ টাকা করে কিনি। রমজানে আমার পরিবারে প্রতিদিন ৪ গ্লাস আখের রস লাগে।’

আখের রস বিক্রেতা মো. আতিক বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে আখ কিনে এনে মেশিন দিয়ে নিংড়ে রস বিক্রিই আমার পেশা। রমজান মাস ছাড়া অন্য সময়েও আখের রস বিক্রি করি। আগে যেমন ১ গ্লাস আখের রস ১০ টাকা বিক্রি করতাম, এখনো সেই দামেই বিক্রি করছি। তবে অন্য সময়ের চেয়ে রমজান মাসে বিক্রি একটু বেড়েছে। রোজাদাররা ইফতারের জন্য আখের রস কিনছেন।’

আতিক আরও বলেন, ‘হিলিতে আমার মতো প্রায় ১০ জন আখের রস বিক্রি করে সংসার চালান। তবে যখন আখ থাকে না, তখন পড়তে হয় বিপাকে। অনেকে অন্য পেশায় জড়িয়ে পড়েন। পরে আবারও শুরু করেন আখের রসের ব্যবসা।’

আখের রসের চাহিদা বেড়েছে, দাম বাড়েনি

আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪