ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে হুজুর গ্রেপ্তার

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৪১৮ বার পঠিত

দিনাজপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে গ্রেপ্তার হয়েছেন সাখাওয়াত হোসেন (২০) নামের এক হুজুর।

সকাল পৌনে ৯টার দিকে শহরের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার সাখাওয়াত শহরের বালুয়াডাঙ্গা মহল্লার আরিফুল ইসলাম মিন্টুর ছেলে। রংপুরের একটি হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করেন তিনি। রোববার ওই ছাত্রী স্কুল ড্রেস পরা অবস্থায় চাচাতো বোনের বাড়িতে যাচ্ছিল। তাকে অনুসরণ করে জাপটে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন ওই মাদরাসাছাত্র। এ সময় তার নখের আঁচড়ে ছাত্রীর গালে ক্ষত দেখা দেয়। পরে চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় সিসিটিভিতে ঘটনার দৃশ্য দেখতে পেয়ে ধাওয়া দিয়ে তাকে আটক করে স্থানীয়রা পুলিশে তুলে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় ওই মাদরাসাছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে সাখাওয়াত হোসেনের পরিবার দাবি করেছেন, সে কিছুটা মানসিক রোগী। বর্তমানে চিকিসাধীন।

ট্যাগস :

স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়ে হুজুর গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪