ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে বঙ্গবন্ধুর১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১২৪ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফরিদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯ টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।

পরে ফরিদপুর জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা আনসার কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলা কারাগারসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহরের অম্বিকা হলে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বঙ্গবন্ধুকে বাঙালি জাতির সবচেয়ে সফল ও সার্থক নেতা উল্লেখ করে বলেন, তিনি আমাদের চলার পথের বাতিঘর হয়ে থাকবেন । তাঁর আদর্শ ও দর্শন আমরা যতদিন অনুসরণ করে চলবো ততদিন এ জাতি পিছুপা হবে না।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার হোক। বক্তারা বলেন দেশকে জানতে হলে বাঙালির মুক্তির সংগ্রাম সম্পর্কে জানতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বক্তারা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজকরার আহ্বান জানান।

ট্যাগস :

ফরিদপুরে বঙ্গবন্ধুর১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪