KPUS মাসব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২০৯ বার পঠিত

কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার(KPUS) আয়োজনে খোকসায় শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, উন্নয়নে যুব সমাজ ও প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১’মার্চ সোমবার দুপুরে সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার আমবাড়িয়াতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেনের সভাপতিত্বে, এসময় আরও উপস্থিত ছিলেন, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মো: এনামূল হক
, তিনি বলেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা (KPUS) আমবাড়িয়া ইউনিয়নের জন্য একটি রোল মডেল, এখানে প্রতি মাসে বয়স্ক দের বয়স্ক ভাতা,ঝরে পড়া শিশুদের ক্লাস ওয়ান থেকে ক্লাস টু পর্যন্ত ছেলে মেয়েদের কে ৩৫টা কেন্দ্রের মাধ্যমে সুদক্ষ শিক্ষিকা দিয়ে পাট দান দেওয়া হয, ইউনিয়নের গরিব অবহেলিত মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, এ লক্ষ্যে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে, স্বাস্থ্যকর্মী বাড়িতে যে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ব্লাড প্রেসার চেক করা সহ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এছাড়া একজন মেডিকেল এসিস্ট্যান্ট ডাক্তার দ্বারা প্রত্যেকটা ওয়ার্ডে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়, তাছারা প্রতিমাসে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের বিনামূল্যে ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জীবুনাহার।



















