ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে হিলিতে কমেছে পেঁয়াজের ঝাঁজ, তবে…

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর :
  • আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৬১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে ১ সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ মঙ্গলবার (১২ মার্চ) বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, রমজান মাসে পেঁয়াজের দাম একটু কমেছে।
তবে আরও কমলে ভালো হতো। ৫০ টাকার নিচে নামলে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসতো। আর বিক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ একটু বেড়েছে। তাই দামও কমেছে। ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দেশি পেঁয়াজের দাম আরও কমে আসবে।

মঙ্গলবার হিলি বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন মো. আব্দুর রহমান। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম একটু কমেছে। তবে আরও একটু কমলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো। গেলো মঙ্গলবার (৫ মার্চ) পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজি দরে। আজ কিনলাম ৮০ টাকা কেজি দরে। ৭০ টাকা কেজি দরের পেঁয়াজও বাজারে আছে। সেগুলো আকারে একটু ছোট।

আরেক ক্রেতা মো. জাকির হোসেন বলেন, ‘গত সপ্তাহের চেয়ে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে রমজান মাসে দেশে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। আর এই সময় কেন যেন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে। বিষয়টি আমার বোধগম্য নয়।’

জাকির হোসেন আরও বলেন, ‘এখন যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি চালু থাকতো, তাহলে নিশ্চয় পেঁয়াজের কেজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকতো। এরফলে ক্রেতারা এর সুফল ভোগ করতো। কিন্তু দেবে, দিচ্ছে বলে এখনো ভারত সরকার পেঁয়াজ দিচ্ছে না।’

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘বাজারে পেঁয়াজের সরবরাহ একটু বেড়েছে। তাই দাম কমে এসেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে। গত সপ্তাহে পাইকারি প্রতিকেজি পেঁয়াজ কৃষকদের কাছ থেকে ৮০ থেকে ৮৫ টাকা দরে কিনতে হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে মানভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। আজ পাইকারি মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছি।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ভারত সরকার যদি পেঁয়াজ রপ্তানি শুরু করে, তাহলে পেঁয়াজের বাজার ৩০ থেকে ৪০ টাকা কেজিতে নেমে আসতে পারে।’

দিনাজপুরে হিলিতে কমেছে পেঁয়াজের ঝাঁজ, তবে…

আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪