সংবাদ শিরোনাম ::
অবশেষে সেই নারী সাংবাদিকের দাফন সম্পন্ন
মোহাম্মদ মোকাররম হোসেন সাবু-খোকসা(কুষ্টিয়া):
- আপডেট সময় : ০৩:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৯৪ বার পঠিত

ঢাকা বেইলি রোডে অগ্নিকান্ডে নিহত বৃষ্টি খাতুনের দাফন হয়েছে। ১১’মার্চ সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া পশ্চিম পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিএনএ পরীক্ষার পর বৃষ্টির মরদেহ তার বাবা সবুজ আলীর নিকট হস্তান্তরের পর সোমবার রাত সাড়ে ৮ টাসম্পন্নর দিকে গ্রামের বাড়ি বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। এসময় নিহত বৃষ্টিরখাতুনের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়।
বৃষ্টির মরদেহ দাফনের সময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আন-নূর যায়েদ, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৃষ্টির বাবা-মা, স্বজন সহ এলাকাসী উপস্থিত ছিলেন।



















