ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সভাপতিকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৩০০ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
বুধবার (২৯ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করেন।
যা দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব প্রদানে সাত কর্ম দিবস সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কার এবং সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে দলের তৃণমূলের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত ৩ দিন ধরে সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।
ট্যাগস :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সভাপতিকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩