ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এমপি রশীদুজ্জামান

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা ( খুলনা) :
  • আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১২০ বার পঠিত

কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

দুর্যোগ কবলিত উপকূলীয় এলাকার উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা।

লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিত করতে করণীয় নির্ধারণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র,অতিরিক্ত ডিআইজি সানা শামিমুর রহমান, উপ সচিব মো. আশরাফ হোসেন, আলম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,মেয়র সেলিম জাহাঙ্গীর।

সভায় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান বলেন,মিষ্টি পানির আধারগুলোতেও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ভয়াবহ আশংকার। লবণাক্ততা ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমস্যা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। বাধাগ্রস্ত হবে উপকূল কেন্দ্রিক সরকারের সকল উন্নয়ন। এলাকার সার্বিক উন্নয়ন বিবেচনায় উন্নয়নের স্বার্থে এ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য লবণ পানি মুক্ত করে মানুষের সুন্দর বসবাসের জন্য উপযোগী করে তুলতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। সুপেয় পানির জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। এ সকল কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পলক কুমার মন্ডল, বিএডিসির প্রধান মনিটরিং অফিসার আব্দুস সাত্তার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা লতিফুর ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ সমরেশ রায়, সওজ এর নির্বাহী প্রোকৌশলী আশরাফুল আলম, জনস্বাস্থ্য নির্বাহী প্রোকৌশলী আকমল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,সাইফুল্লাহ আল-মামুন, খায়রুল আলম, আনন্দ মোহন বিশ্বাস, অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিহাবউদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওসার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আবুল কালাম আজাদ, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু, কৃষি অফিসার অসিম কুমার।সহ সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার এ সময় উপস্থিত ছিলেন।

কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এমপি রশীদুজ্জামান

আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪