ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

প্রায় দুই বছর পর হিলি দিয়ে আসছে ভারতীয় পাটবীজ

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২৯৩ বার পঠিত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৩৮০ মেট্রিক টন পাটবীজ আমদানির অনুমতি পেয়েছেন ৫৬ জন আমদানিকারক। আমদানিকৃত পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৩৮০ মেট্রিক টন পাটবীজ আমদানির ইমপোর্ট পারমিশন (আইপি) অনুমোদন পেয়েছেন ৫৬ জন আমদানিকারক।’

হিলি কাস্টমস ও বন্দরবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, দেশে চাহিদা থাকায় ভারত থেকে বিভিন্ন জাতের পাটবীজ আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা। সব প্রক্রিয়া শেষে দুয়েক দিনের মধ্যে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হবে। তবে দীর্ঘসময়ে পাটবীজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ ২০২২ সালের ১৩ মার্চ এই বন্দর দিয়ে আমদানি শুরু হয় পাটবীজ।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে পাটবীজ আমদানি শুরু হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বাড়বে।’

প্রায় দুই বছর পর হিলি দিয়ে আসছে ভারতীয় পাটবীজ

আপডেট সময় : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪