ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আব্দুল মজিদ মল্লিক- আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৫৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।

সভাপতির বক্তব্যে ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালিকে উদ্বুদ্ধই করেনি বিজয় এনে দিয়েছে। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক অর্জনের চূড়ান্ত ফসলই ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও পরোক্ষ স্বাধীনতা ঘোষণা।

তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধকালে বজ্রকণ্ঠের এই ভাষণ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত করেছিল। ৭ই মার্চের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
অঞ্জন কুমার দাস,ওসি মোঃ জহুরুল ইসলাম,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,উপজেলা প্রকৌশলী মোঃ এমরান হোসেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪