পাংশায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৮৯ বার পঠিত

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাজা ও মাদক সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা থানার এসআই (নিঃ)/ সালাউদ্দিন আহম্মেদ সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় পাংশা উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়নের মোড় নামক স্থান থেকে এ মাদক দ্রব্য সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় নাচনা মুরাদপুর গ্রামের করিম প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মো. টুটুল প্রামানিক,পরানপুর গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে মো. সজিব প্রামানিকের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।৫ গ্রাম ওজনের ইয়াবার মূল্য ১৫ হাজার টাকা।
পাংশার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাতপুর গ্রামে এসআই মো. মোজাম্মেল হক সহ সঙ্গীয় ফোর্সের পৃথক অভিযানে মৃত কোবাদ আলী মন্ডলের বাড়ীর রাস্তার উপর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্তি পশ্চিম পাড়ার পিতা মৃত আকছেদ আলীর ছেলের মো. হারুনুর রশিদের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাজা উদ্ধার সহ হারুনকে গ্রেপ্তার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়।



















