ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বরইতলা-মোজামনগর খেয়াঘাট সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা)
  • আপডেট সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৪৫ বার পঠিত

জেলার পাইকগাছা ও দাকোপ উপজেলার সীমান্তবর্তী বরইতলা-মোজামনগর আন্তঃজেলা খেয়া পারাপারে চরম দুর্ভোগে রয়েছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ।

জোয়ারের সময় কোন ভাবেই পার হতে পারলেও ভাটার সময় জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় পারাপাররত যাত্রীদের। এ ঘাট থেকে প্রতিবছর অর্ধ কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে সরকার। দ্রুত সংস্কার করার মাধ্যমে দুই পারের ঘাট দুটি পারাপারের উপযোগী করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, আন্তঃজেলা খেয়াঘাটের মধ্যে উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট হচ্ছে বরইতলা-মোজামনগর খেয়াঘাট। এই ঘাটটি দাকোপ ও পাইকগাছা উপজেলার মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। বিশাল শিবসা নদীর পশ্চিম পাশে রয়েছে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বরইতলা খেয়াঘাট। অপরদিকে পূর্বপাশে রয়েছে দাকোপ উপজেলার মোজামনগর খেয়াঘাট। মোজামনগর খেয়াঘাটের কিছুটা আরসিসি এবং কিছুটা বাঁশের সাকো রয়েছে।

এদিকে বরইতলা অংশের সম্পূর্ণ ঘাটটি বাঁশের সাকো দিয়ে তৈরী। শিবসার প্রবল স্রোতে প্রতিবছর বাঁশের চার থেকে মাটি সরে যাওয়ায় ভাটার সময় বাঁশের চার থেকে নৌকা অনেক নীচে ভিড়ে ওঠানামা করতে চরম ভোগান্তি হয় সাধারণ মানুষকে। চরম ঝুঁকি নিয়ে মটর সাইকেল সহ অন্যান্য যানবাহন পার করতে হয়।

এমনকি জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় নারী সহ শিশুদের। পারাপাররত যাত্রী চিত্তরঞ্জন মন্ডল বলেন, জোয়ারের সময় খুববেশি সমস্যা না হলেও ভাটার সময় পার হতে গেলে বুক ধড়ফড় করে।

সেলিনা বেগম নামে আরেক যাত্রী বলেন, একবার পার হলে আর মনে হয় না এ ঘাট পার হবো। এমন ঝুঁকি নিয়ে পার হতে হয় বাড়িতে গিয়ে খেয়াঘাটের কথা মনে হলে শরীর শিউরে ওঠে।

ইজারাদার ইসমাইল সানা জানান, ঘাটটি সংস্কারের জন্য একাধিকবার আবেদন করেছি। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নাই।

মাঝি সাইফুল্লাহ বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে শত শত মানুষ পার হয়। পার হওয়ার সময় তাদের চরম দুর্ভোগ পেতে হয়। আমরা চাই দ্রুত দুটি ঘাট সংস্কার করা হয়।

সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, এ ঘাটটি আন্তঃজেলা হওয়ায় জেলা প্রশাসন থেকে এটি ইজারা দেওয়া হয়। সরকার এখান থেকে প্রতিবছর অর্ধ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে থাকে। অথচ এ ঘাটের উন্নয়নে কোন বরাদ্দ নাই।

এ ব্যাপারে দু’একদিনের মধ্যেই খেয়াঘাটের উন্নয়ন কাজ করা হবে বলে আশ্বাস্ত করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বরইতলা-মোজামনগর খেয়াঘাট সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪