সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টায় ভ্যানশ্রমিক আটক
মনির হোসেন রাজ্জাক -মোরেলগঞ্জ (বাগেরহাট):
- আপডেট সময় : ০৯:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৭৮ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতী ইউনিয়নে ৫ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে লাবলু শেখ (৪২) নামে এক ভ্যান শ্রমিককে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেল ৬ টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়।
এদিন দুপুরে সে প্রতিবেশি এক শিশুকে চকলেট খাওয়ানো প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তার মা ছুটে গিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সামসুদ্দীন বলেন, শিশুর শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




















