ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত খোকসার মেয়ে রিপোর্টার বৃষ্টি

মোহাম্মদ মোকাররম হোসাইন সাবু-খোকসা(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১০:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৬০৭ বার পঠিত

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন কুষ্টিয়ার খোকসার মেয়ে রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রী বৃষ্টি। ১ মার্চ শুক্রবার বৃষ্টির মরদেহ শনাক্ত করেছেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী। শুক্রবার বৃষ্টির দাদা বাড়ি খোকসার বেতবাড়ী ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়া সাংবাদিকরা গেলে তার মা কোনভাবেই কথা বলতে রাজি হননি। বৃষ্টির দাফন ঢাকাতে সম্পন্ন হবে বলে জানান স্বজনরা।

জানা যায়, রাজধানীর বেইলি রোডের সাততলা ভবনে আগুন লাগে। ভবনের প্রতিটা ফ্লোরে নানারকম খাবারের দোকান রয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তাঁরা।

বেইলি রোডের ওই ভবনে সেসময় কুষ্টিয়ার খোকসার সবুজ আলীর মেয়ে রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রি বৃষ্টি অগ্নিদগ্ধ হন। এবং তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে মারা যান। শুক্রবার দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী বার্ন ইউনিটের মর্গ থেকে বৃষ্টির মরদেহ সনাক্ত করেন।

বৃষ্টি রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এবং দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।

খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার জানান, বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়ার সবুজ আলীর মেয়ে বৃষ্টি রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডে মারা গেছে শুনেছি। বৃষ্টির বাবা ঢাকা একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে বৃষ্টি ও তার বাবা ঢাকাতে থাকেন। বৃষ্টির মা খোকসা গ্রামের বাড়িতে থাকেন। বৃষ্টির বাবা ও ফুফুদের সিদ্ধান্ত অনুযায়ী দাফন ঢাকাতেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত খোকসার মেয়ে রিপোর্টার বৃষ্টি

আপডেট সময় : ১০:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪