সংবাদ শিরোনাম ::
রাস্তার দ্বারে কার্টনের ভিতর মিলল নবজাতকের মরদেহ
মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
- আপডেট সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২১৭ বার পঠিত
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শাখা সড়কের পাশে পড়ে থাকা কার্টনের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আজিজা হক মসিজদের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহম্মেদ বলেন, রাতের কোন এক সময় কে বা কারা মসজিদের পাশে একটি কার্টনে নবজাতকের ভ্রুণ ফেলে রেখে যায়।
পরে সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে কার্টনের ভিতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে গর্ভপাতের পর মৃত অবস্থায় শিশুটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



















