ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৬১ বার পঠিত

রংপুর মহানগরীর নয়াহাটে ধানক্ষেত থেকে ৫৫ বছর বয়সী একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে ছিনতাই করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশেরি একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের নাম জাহিদুল ইসলাম। তিনি গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।

আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: শাহনুর আলম পাটোয়ারী জানান, আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের পর মঙ্গলবার ভোবের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।

ট্যাগস :

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪