ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রীর মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৫৩০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নূন (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পিছনে মরা পদ্মায় গোসল করতে নেমে তার এ মৃত্যু হয়। শিশুটি স্থানীয় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী।

সে স্থানীয় হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা বক্কার সরদার এবং মাজেদা বেগম দম্পতির ছোট সন্তান।

সরেজমিনে গিয়ে দেখা যায় শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মা ও বড় ভাই মাহবুব ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন।

শিশুটির বাবা বক্কার সরদার বলেন, আমরা স্বামী-স্ত্রী দু’জনে মিলে কেকেএস স্কুলের গেটের সামনে ছোট্ট একটা দোকান করি। স্কুল ছুটির পর নুন প্রতিদিনের মতো একাই বাড়িতে চলে যায়।

বাড়িতে নূনকে দেখাশোনা করার জন‍্য বাক ও শ্রবণ প্রতিবন্ধী আমার এক আত্মীয় রয়েছে। তার সাথে মরা পদ্মায় গোসল করতে গেলে নুন পানিতে ডুবে মারা যায়। প্রতিবন্ধী আত্মীয় তখন কাপড় ধোয়া নিয়ে ব‍্যাস্ত থাকায় সে কোনো কিছু বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ তাকে না দেখতে পেয়ে উপস্থিত সবাই চিৎকার-চেচামেচি করতে থাকে। খবর পেয়ে আমরাও তৎক্ষনাৎ সেখানে গিয়ে অন্যান্যদের সহযোগিতায় নূনকে পানিতে খুঁজতে থাকি। কিছু সময় পর তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩