ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডিবি’র অভিযানে গুলিভর্তি পিস্তলসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৬ বার পঠিত

সাভারের আাশুলিয়ায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে গুলিভর্তি অবৈধ পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শনিবার (২৪ফেব্রুয়ারি) রাজধানীর ডিএমপিসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোনাখালী গাজীবাড়ী এলাকার মৃত আনছার আলী গাজীর ছেলে মোঃ সুমন গাজী ওরফে সজল ওরফে পটকা সুমন (৩৬), খুলনা জেলার রূপসা থানার পালবাড়ী আলাইপুর এলাকার মৃত আকবর আলী শেখের ছেলে মোঃ আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২), যশোর জেলার মনিরামপুর থানার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে মোঃ রাজু ওরফে মুরাদ (৩৮), খুলনা সদর থানাধীন খুলনা শিপইয়ার্ড এলাকার মৃত মোশারফ খানের ছেলে মনিরুল ইসলাম খান ওরফে মনির (৩৫), খুলনা জেলার বটিয়াঘাটা থানার রামভদ্রপুর গ্রামের মৃত আলমগীর শেখের ছেলে আইনুল হক (৩২) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর চেশ্রীরামপুর এলাকার ইউনুছ আলীর ছেলে ইয়াসিন আলী (২৯)।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি সময়ে আশুলিয়া থানাধীন এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। পরে এ সকল ঘটনায় থানা পৃথক পৃথক মামলা রুজু করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার সহ উর্ধতন অফিসারদের দিক-নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলা গুলোর রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি ডিএমপিসহ ঢাকা জেলার বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত দুর্ধ্বষ ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।

পরে গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, প্রায় ৩ ভরি ওজনের স্বর্নালংকার ও নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৩৬) ও সুজুকি মোটর সাইকেল সহ গাড়ির ভিতর রক্ষিত অবস্থায় থাকা একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার এবং বিভিন্ন ধরণের সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামীরা উক্ত মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, আসামীদের নিকট হতে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধারসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ডিবি’র অভিযানে গুলিভর্তি পিস্তলসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪