ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ধামরাইয়ে হেরোইনসহ মাদককারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৮ বার পঠিত

ঢাকা জেলার ধামরাইয়ে অভিযান চালিয়ে মোঃ সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব । এ সময় তার হেফাজত থেকে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার রাতে ধামরাই থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া নাই।

র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ধামরাই থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৯৮০ হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধামরাইয়ে হেরোইনসহ মাদককারবারি আটক

আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪