ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চার মাস আগে বিয়ে তালাকের পরে শৌচাগারে তরুনীর লাশ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩১ বার পঠিত

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পের শৌচাগার থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত ৯টার দিকে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৭ নম্বর ঘরের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করেন নিহতের স্বজনরা।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম সুমি আক্তার (১৭)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ নওয়াবস গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। চার মাস আগে জেলা শহরের হাসপাতালপাড়া গ্রামের সাগর নামে এক যুবকের সঙ্গে বি‌য়ে হয় তার। পরে কিছুদিনপর তাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরিবারের ধারণা, বিচ্ছেদের কষ্ট থেকে ‘আত্মহত‌্যা’ ক‌রে থাক‌তে পারেন সু‌মি।

নিহতের নানি খড়কি বেগম জানান, গত চার মাস আগে বিয়ে হয় সু‌মির। সংসারে বনিবনা না হওয়ায় সোমবার বিকালে তার বিবাহ বিচ্ছেদ হয়। ওই দিনই আশ্রয়ণ প্রকল্পে নানা বাড়িতে আসেন। সন্ধ্যায় ঘ‌রে সংযুক্ত শৌচাগারে প্রবেশ করেন। মাগরিবের নামাজ শেষে নানি সু‌মি‌কে ডাকলে তিনি কোনও সাড়া দেননি। কয়েকবার ডাকাডাকি শেষে দরজা ধাক্কা দি‌য়ে খুলে সু‌মির ঝুলন্ত লাশ দেখ‌তে পান।

নানা মজাহার ও নানি খড়‌কি বেগম বলেন, ‘তালাকের কষ্ট থেকে সু‌মি গলায় ফাঁস দি‌য়ে থাক‌তে পা‌রে। এ নি‌য়ে কারও প্রতি আমা‌দের কোনও অভিযোগ নেই। ওর বাবা মা ঢাকায় আছে। তা‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে।’

ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চার মাস আগে বিয়ে তালাকের পরে শৌচাগারে তরুনীর লাশ

আপডেট সময় : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪