ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বকশিগঞ্জে স্যালো মেশিনের চাকায় পড়ে বৃদ্ধার মৃত্যু

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৯ বার পঠিত

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে সোমবার সকালে বোরো ক্ষেতে সেচ দেওয়া স্যালো মেশিনের চাকায় পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ারা বেগম মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম সকাল ৯ টার দিকে তার স্বামীর কবর দেখতে কবর স্থানে হেটে যাচ্ছিলেন। কবর স্থানের পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য একটি চালু থাকা স্যালো মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় তার পা পিছলে মেশিনের চাকায় পড়ে ছিটকে যায় আনোয়ারা বেগম। এ সময় স্থানীয় কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশিগঞ্জে স্যালো মেশিনের চাকায় পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৭:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪