ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসাতে বোরো ধান আবাদে ব্যস্ত কৃষক

মোহাম্মদ মোকাররম হোসাইন সাবু- খোকসা (কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৫ বার পঠিত

শীতের প্রকোপ কমে আশায় কুষ্টিয়ার খোকসায় পুরো দমে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ধানের ভালো দাম পাওয়া নিয়ে চিন্তায় চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

বোরো ধান রোপনের শুরুতেই শীত আর ঘন কুয়াশায় সময়মতো জমি প্রস্তুত এবং রোপন কাজ পিছিয়ে যায়। ক্ষতি হয় কিছু বীজতলার। শীত কমে আসায় এখন আবাদে ব্যস্ত কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ২৬৫ হেক্টর জমিতে।

কৃষকরা জানান, বীজতলা ক্ষতির পাশাপাশি বেশি দামে চারা ক্রয়, শ্রমিকের মুজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই বাজারে ধানের ভালো দাম না পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, এবারও কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন। শীতে বোরো চাষাবাদ কিছুটা ব্যহত হলেও নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন তিনি।

খোকসাতে বোরো ধান আবাদে ব্যস্ত কৃষক

আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪