ফুলবাড়ীতে কৃষি বিপণন আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫১২ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৫ টা ফুলবাড়ী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দীন সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে চঞ্চলকে ৩ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার এবং সাগরকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বাজার মনিটরিং এর অংশ হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া কৃষি সংশ্লিষ্ট পণ্য বিক্রয় করায় কৃষি বিপণন আইন, ২০১৮
অনুযায়ী ৩ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



















