সংবাদ শিরোনাম ::
মধ্যযুগীয় সাধক কবি হায়াত মামুদের ৮৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
আনোয়ার হোসেন- পীরগঞ্জ:
- আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫৮৩ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদ (রঃ) এর ৮৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কবির মাজার সংলগ্ন ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠান শেষে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেক সরকার, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, কবি পরিবারের পক্ষে কাজী সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমীন রাজা,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম প্রমূখ।
আলোচনা শেষে হামদ-নাত, গজল ও ইসলামী সংগীতে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।



















