সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় ইয়াবাসহ আটক ২জন
মোঃ ইমরান- বটিয়াঘাটা (খুলনা):
- আপডেট সময় : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৩ বার পঠিত

খুলনার বটিয়াঘাটায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।
আটককৃত হলো বটিয়াঘাটা উপজেলার গুপ্তমারী এলাকার বাবর আলীর পুত্র ইমরান শেখ (২৭) এবং রুপসা উপজেলার আনন্দনগর এলাকার ওলিয়ার মোল্লার পুত্র সাঈদি মোল্লা(২৮)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) রাতে বটিয়াঘাটা উপজেলার হাটবাটী এলাকা হতে খুলনা জেলা ডিবির ওসির মো: নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই শেখ ইমরুল করিম সঙ্গীও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।
এস আই শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪।



















