ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুর মডেল গালর্স কলেজে বসন্ত উৎসব

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৩ বার পঠিত

শেরপুরে মডেল গার্লস ডিগ্রি কলেজে বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে। বসন্ত বরণ উপলক্ষে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল র‌্যালি, নাচ ও গান। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কয়েকশ শিক্ষার্থী ও কলেজের শিক্ষকরা নানা রঙের পোশাক পরে কলেজে হাজির হন।

সকালে শহরে র‌্যালি করে পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুলের শ্রদ্ধা জানান। র‌্যালির পরে কলেজ ক্যাম্পাসে শুরু হয় শিক্ষার্থীদের গান ও নৃত্য। শিক্ষার্থীদের পরে আসা নানা রঙের বাঙালি শাড়িতে কলেজ ক্যাম্পাস হয়ে উঠে বর্ণিল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আনন্দ ভাগাভাগি করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শেরপুরের মেয়র গোলাম কিবরিয়া লিটন।

এছাড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শেরপুর পৌরসভার ছাদ বাগানে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার বলেন, আজ বসন্ত উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা যেন প্রাণের ছোঁয়া পেল। সকল শিক্ষার্থী একসাথে নাচ ও গানের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে উঠেছে।

ট্যাগস :

শেরপুর মডেল গালর্স কলেজে বসন্ত উৎসব

আপডেট সময় : ০৫:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪