ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৬ বার পঠিত

কুড়িগ্রাম শহরে শরিফুল ইসলাম সোহান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ঝিঁনুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হত্যাকান্ডে জড়িতে দুজনকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহত শরিফুল ইসলাম সোহান কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া (হাটির পার) এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি কুড়িগ্রাম পৌরসভা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

প্রত্যক্ষদর্শী সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, ‘সোহানসহ আমরা তিন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পড়ে। আমরা মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোরিকশা করে হাসপাতালে পাঠিয়ে দেই।

পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমার গাড়ির গতিরোধ করেন। কিছু বুঝে উঠার আগে আমাদের ওপর তারা হামলা চালায়। এতে আহত হয় সোহান। পরে হামলাকারীরা আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িতে করে সোহানকে সদর হাসাপাতাল নিয়ে আসে। হাসপাতালের সামন এসেও তারা আবারও সোহানকে মারধর করে। আমরা এসে সোহানকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ টিম অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে, জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪