বাগেরহাটে মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৬ বার পঠিত

বাগেরহাটের কচুয়ায় মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই ফেব্রুয়ারী(বুধবার) সকাল ১১ টায় কচুয়া উপজেলার আকতার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড আ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠান লক্ষে মতবিনিময় সভায় সিবিও কিশোর কুমার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ্বাস।
এছারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মোঃ মাকসুদুর রহমান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক সিকদার সাইদুল ইসলাম,দেশ সংযোগ পত্রিকার সাংবাদিক শেখ সুমন,ওয়ার্ড মেম্বার অমল কৃষ্ণ মৃধা সহ শিক্ষক ও মৎস্যচাষীরা।
এদিন মতবিনিময় সভায় মাছ চাষ টেকসই ও উন্নত করন,মাছ চাষ ব্যাবস্থাপনা শিক্ষা গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া,স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়েছে।



















