সংবাদ শিরোনাম ::
জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে পাকেরহাটে কুইজ প্রতিযোগিতা
মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
- আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৭ বার পঠিত

“গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে পাকেরহাট জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ এই প্রতিযোগিতা হয়।
আয়োজকরা জানান, একটি জাতিকে এগিয়ে নিতে পড়াশোনা ও বই পড়ার বিকল্প নেই। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের আরও বেশী বই পড়তে উদ্বুদ্ধ করতে এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ, সহযোগী অধ্যাপক গোলাম আজিজ মিঠু, পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য এস.এম.রকি, চঞ্চল চন্দ্র রায়, ডালিম রায়, জে.আর.জামান, সুমন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।



















