ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ১০২ বার পঠিত

মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে (ভারত-বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা।

দিনাজপুর কাস্টমসের সহকারি কমিশনার দীবাকর হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন প্রমুখ।

এ সময় বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা ভারত থেকে এই বন্দর দিয়ে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চেয়েছেন।

হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪