জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তৃতীয় বার ক্ষমতায় এনেছে: এমপি সালাম মূর্শেদী
- আপডেট সময় : ১১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

মোঃ কুরবান-রূপসা(খুলনা):
জনগন হলো সকল ক্ষমতার উৎস ,এই জনগণে ভোট নিতে হলে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে,তা আমি পেরেছি বলে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তৃতীয় বারের মতো ক্ষমতায়
এনেছেন।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ২০২৪ এর বেলা ১১ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেছেন,
বাফুফের সিনিয়র সহ সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং খুলনা ৪ আসনে তৃতীয় বারের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি )মোঃ জাকির হোসেন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত )এমদাদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন ,
এসময় সভায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল ,সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ,বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী ,সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগণ ,দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ,সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক সহ প্রমুখ।



















