ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ২৭৮ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে স্থানীয় লোকজন ব্রিজের পাশে বস্তাবন্দি অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নড়াইল জেলার লোহাগড়া থানায় যোগাযোগ করে জানা যায়, গত ১৯ জানুয়ারী থেকে উক্ত ব্যক্তি নিখোঁজ ছিল। লোহাগড়া থানায় উক্ত ব্যক্তির হারানো সম্পর্কে একটি জিডি করা আছে। জিডি অনুযায়ী তার নাম মোঃ নাজিম উদ্দিন (৫৫), পিতা-মৃত শাহেদ আহমেদ,সাং-মশাগূনী,লোহাগড়া, নড়াইল। বর্তমানে উক্ত ব্যক্তিটি সংখামুক্ত তবে এখনো জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সেলিম রেজা জানান,লোকটিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। লোকটির জ্ঞান ফেরেনি,তবে জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪