কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বামীর হাতে নৃশংস ভাবে খুন হয়েছে লতা রানী শীল
- আপডেট সময় : ০৩:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ১৮৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌর এলাকায়, স্বামীর কুঠারের আঘাতে নির্মমভাবে, স্ত্রীকে হত্যা করার খবর পাওয়া গেছে। রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট এলাকায় কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নির্মম হত্যাকাণ্ডের শ্বীকার নিহত নারীর নাম লতা রাণী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিলো। ভোরে স্বামী সত্য চন্দ্র শীলের স্ত্রী লতা রাণী শীলকে, কুঠার দিয়ে ঘারে আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত লতা রাণী শীলের বাবার বাড়ি চিলমারী উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।



















