ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও ৬ জুয়াড়ি সহ ৭ জন আটক

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২৮৩ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)-এর সদস্যরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত সোপর্দ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেড ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২) , মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দও আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল (১৯)।

অপরদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁদের শুক্রবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও ৬ জুয়াড়ি সহ ৭ জন আটক

আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪