পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নকল ডলার সহ আটক -৩
- আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৮২১ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর দিকনির্দেশনায় গত ১৪ ও ১৫ জানুয়ারী উপজেলার বিভিন্ন স্হানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নকল ডলার সহ (০৩) জন-কে গ্রেফতার করে ।
উক্ত অভিযানে নেতৃত্বে প্রদান করেন এসআই বিধান চন্দ্র, এসআই গোলজার হোসেনে। এ-সময় এএসআই লোকমান হোসেন, ও এএসআই রামকৃষ্ণ সহ একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রামনাথপুপর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামের বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মিলন মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে এসময় দূর্গাপুর গ্রামের মোত্তালেব আকন্দের পুত্র আব্দুর রশিদ মিয়া (৪৫), গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার দক্ষিণ ফরিদপুর গ্রামের ঘেঘার বাজার এলাকার মৃত আব্দুল শেখের পুত্র আব্দুর রহমান (৫২), এনায়েতপুর দক্ষিণ পাড়া গ্রামের মোন্নাফ আকন্দের পুত্র মহাসিন আকন্দ (৬০) কে নকল ডলার সহ গ্রেপ্তার করে।
নকল ডলার সহ আটককৃতদের বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং জানান, লালমনিরহাট সদর উপজেলার রতিপুর গ্রামের মোখলেছার রহমানের পুত্র এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৩, তারিখ- ১৫-০১-২০২৪ইং। উল্লেখ্য সংবদ্ধ এ চক্রটি দীর্ঘদিন ধরে নকল ডলার দেখিয়ে প্রতারণা করে আসছে। আমাদের অভিযান আব্যাহত আছে।



















