কেশবপুরে সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২২২ বার পঠিত

আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপাী কেশবপুরে সাগরদাঁড়িতে মধুমেলা আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে।
আর এ মেলা শেষ হবে ২৭ জানুয়ারী।মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ও মধুমেলা ২০২৪ উপলক্ষে কেশবপুরে সাগরদাঁড়িতে এক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ঘটে এজন্য মেলা প্রাঙ্গনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখতে জেলা প্রশাসক আয়োজনে মঙ্গলবার ১৬ জানুয়ারী বিকেলে সাগরদাঁড়ি মধু মঞ্চে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,এএসপি সার্কেল (কেশবপুর, মনিরামপুর) কাজী দাউদ হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ তানভীর হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মিজানুর রহমান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ আসাদুজ্জামান,উপজেলা কৃষক অফিসার মাহমুদা আক্তার,উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান প্রমুখ।এসময় উপস্হিত ছিলেন,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।



















