ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে ১৬ প্রার্থীর ১১ জনের জামানত বাজেয়াপ্ত

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১১৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে এবার ৭ দলের ১১ প্রার্থী অংশগ্র‍হন করেন। আর স্বতন্ত্র থেকে নির্বাচন করেন ৫ জন। এর স্বতন্ত্র থেকে এক আর দুইজন নৌকা নিয়ে জয় লাভ করেন। এর মধ্যে দুইজন নতুন ও একজন পুরোনো ওঠে আসে।

শেরপুরে ৩ টি আসনে ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শেরপুরে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তৈরি বেসরকারি ফলাফল শিট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বার্তাশিট থেকে দেখা যায়, স্ব-স্ব নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগেরও কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। শেরপুর-১ (সদর)
আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৪১ জন।
আর বিজয়ী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট।

প্রতিদ্বন্দ্বী অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনি লাঙল প্রতীকে ২ হাজার ২০৭ ভোট, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী বারেক বৈদেশী গামছা প্রতীকে ২০৫ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী ফারুক হোসেন সোনালী আঁশ প্রতীকে ১৯২ ভোট, বিএনএম প্রার্থী এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ নোঙর প্রতীকে ১৭২ ভোট ও বিএসপি প্রার্থী আবুল কালাম আজাদ একতারা প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন। অর্থাৎ এ আসনে বিজয়ী ও নিকটতম প্রার্থী ব্যতীত অপর ৪ জন প্রার্থীই প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগেরও কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৩৩ হাজার ২২৬ জন।

আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য,সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী একাই পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট।
প্রতিদ্বন্দ্বী অপর ২ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৪২ ভোট। আর জাসদ প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৬ ভোট। এতে তাদেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪০০ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৭৩।
আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী
এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা কেটলি প্রতীকে ৬৯৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক লাঙল প্রতীকে ৪৩৯ ভোট ও কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী মো. সুন্দর আলী গামছা প্রতীকে ১৭১ ভোট পেয়েছেন। তাদের মধ্যে বিজয়ী ও নিকটতম প্রার্থী ব্যতীত অপর ৪ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ১৯৭২ এর ৪১ এর ১ ধারা মোতাবেক নির্বাচনে প্রদত্ত সর্বমোট ভোটের ৮ ভাগের একভাগের কম ভোট যারা পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

আওয়ামী লীগ থেকে ৩ জন, জাতীয় পার্টি থেকে ২জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ১ জন, তৃণমূল বিএনপির ১জন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ২জন, বিএনএফ থেকে ১ জন, জাসদ থেকে ১জন ও স্বতন্ত্র থেকে ৫ জন করে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

শেরপুরে ১৬ প্রার্থীর ১১ জনের জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪