সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
- আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৬৩ বার পঠিত

একাধিক নাশকতা মামলার তালিকাভূক্ত আসামী শেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার ১০ জানুয়ারি ভোর রাতে শেরপুর জেলা শহরের চকপাটগ্রস্থ তার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
শেরপুর সদর থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে দুপুরেই আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানায়, উজ্জলের বিরুদ্ধে সদর থানায় নাশকতাসহ বিভিন্ন ঘটনায় নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।



















