ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

২৪-রংপুর ৬- পীরগঞ্জ আসনে জামানত হারালেন জাপাসহ ৫ প্রার্থী

আনোয়ার হোসেন-পীরগঞ্জে(রংপুর):
  • আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৫১২ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরিপত্র অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে জাতীয় পার্টি, ও তৃণমূল বিএনপি সহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৬শত ২৬ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭ শত ৮৮ মোট প্রদত্ত্ব ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৪শত ২৪ ভোট।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট এছাড়া সকলের ভোট আট ভাগের একভাগ ১৯ হাজার ৮শত ৩ ভোটের চেয়ে কম হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি(লাঙ্গল) প্রতীকের নুরে আলম যাদু, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) প্রতীকের মাহবুব আলম, ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রতীকের হুমায়ন এজাজ লেভিন, বাংলাদেশ কল্যান পার্টির (হাতঘড়ি) প্রতীকের জাকারিয়া হোসেন, স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) প্রতীকের তাকিয়া জাহান চৌধুরী।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনে ৭জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫ জন বিভিন্ন দলীয় প্রার্থী এবং ২জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনী বিধি মোতাবেক ভোট পেয়েছেন ২ জন প্রার্থী। আর বাকিরা পাননি বলে তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এবার প্রতিটি প্রার্থীর জামানত ছিল ২০ হাজার টাকা।

২৪-রংপুর ৬- পীরগঞ্জ আসনে জামানত হারালেন জাপাসহ ৫ প্রার্থী

আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪