ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বড়াইগ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রী বগুড়ায় উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার

মোঃ আসমত উল্লাহ -বড়াইগ্রাম (নাটোর):
  • আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত এক কলেজছাত্রীকে বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মূল অপহরণকারী সাধন মণ্ডল সকালকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৫) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটরা
ইউনিয়নের কালিয়াগারী গ্রামে অভিযান চালায় র‍্যাবের একটি অপারেশন দল।
র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার অভিযানে নেতৃত্ব দেন। সাধন মণ্ডল সকাল
বড়াইগ্রামের চন্ডিপুর গ্রামের শ্রী শক্তি মণ্ডলের ছেলে।

র‍্যাব-৫ সুত্রে জানা যায়, উদ্ধার হওয়া কলেজছাত্রী বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে লেখাপড়া করে। কলেজে যাওয়ার পথে আসামি সাধন ওই ছাত্রীকে উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করত।

গত ৬ ডিসেম্বর সকালে ওই ছাত্রী কলেজ শেষে বাড়িতে ফিরে না গেলে তার স্বজনরা খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন যে, বেলা অনুমান ১১টার দিকে কলেজ গেটের সামনে থেকে আসামি সাধন ভিকটিমকে ফুসলিয়ে সুকৌশলে অপহরণ করে সিএনজি চালিত অটোরিক্সাতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণ মামলার আসামি সাধনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধারের জন্য র‍্যাব-৫ বরাবর অধিযাচনপত্র দেন।

পরে গোয়েন্দা নজরদারি ও তদন্তের মাধ্যমে র‍্যাব সদস্যরা মুল অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করেন। র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি
অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রী বগুড়ায় উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪