ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে ভোট কেন্দ্র টাকা নেওয়া সেই প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৬:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২১৬ বার পঠিত

জামালপুর-২ ইসলামপুর আসনে ভোট কেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়া সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এরআগে গতকাল সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতাউল্লাহ এ কারাদণ্ড প্রদাণ করেন।
জানা গেছে, ৬ জানুয়ারি রাতে ইসলামপুর উপজেলা কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো এক প্রার্থীর পক্ষে টাকা নেন সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী। পরে এ ঘটনা স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। রাতেই সহকারী প্রিজাইডিং অফিসারকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জামালপুরে ভোট কেন্দ্র টাকা নেওয়া সেই প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪